সৌদি আরবস্থ বিএনপির কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চলের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে, গণতন্ত্রহীন স্বাধীনতা ও আজকের বাংলাদেশ র্শীষক আলোচনা সভার আয়োজন করে সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় কমিটি।সভায় কমিটির সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় র্নিবাহী কমিটির সদস্য জামাল আহম্মেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী নরসিংদী জেলা বিএনপি সৌদিআরব কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চলের সভাপতি জাহাঙ্গীর আলম বায়েজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান কমল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বেপারী, তাজুল ইসলাম গাজী, শরিফ হোসেন খান, মোহাম্মদ মাসুদ, মাসুদ রানা প্রিন্স, মামুন চৌধুরী, ইঞ্জিনিয়ার হেলাল, সাদেক হোসেন, সিদ্দিক হোসেন রিপন প্রমূখ। এসকেডি/এবিএস