জাতীয়

মসজিদের জায়গা ও রাস্তা দখলকারীদের বিচারের দাবি

নারায়নগঞ্জের বন্ধর উপজেলার মদনপুর ইউনিয়নের মসজিদের ১৩ শতাংশ জায়গা ও রাস্তা দখলকারীদের বিচারের দাবি জানিয়েছে এলাকার মানুষ। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।  মানববন্ধনে ৫ নং ওয়ার্ডের চাঁনপুর গ্রামের বসিন্দারা জানান, সুরুজ মিয়া নামের একজন শিল্পপতি যিনি ঢাকায় বসবাস করেন, মূলতঃ তার অন্যায় ও অপরাধমূলক কাজের জন্য এ অঞ্চলের সকল উন্নয়ন এখন স্থবির। কিন্তু প্রশাসনের দিক থেকে আমরা তেমন উল্লেখযোগ্য কোন সহায়তা পাই না।তারা অভিযোগ করে বলেন, চাঁনপুর মসজিদটিকে সুরুজ মিয়া ১৮ বছর যাবৎ পুণর্নির্মাণ ও সংস্কার করতে দিচ্ছে না। মসজিদের ১৩ শতাংশ জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে এবং তার জন্য মসজিদের ৫ টন রড ও ২৫ হাজার ইট দীর্ঘ ১৮ বছর পড়ে থেকে নষ্ট হয়েছে। মসজিদের অর্থ আত্মসাৎ এবং ১৪ লক্ষ টাকার মত টাকা তার কাছে আছে বলে স্বীকার করলেও এই টাকা দিতে এখন তালবাহানা করচ্ছে বলেও অভিযোগ করেন তারা।মসজিদ কমিটির সভাপতি কাবিল হোসেন, সদস্য অলী আহমেদ, বিলাল হোসেনসহ মানববন্ধনে এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।এএস/এএইচ/এমএস