আইসল্যান্ড এবং নেদারল্যান্ডে ১২টি যুদ্ধবিমান এফ-১৫সি এবং বিমান বাহিনীর প্রায় সাড়ে তিনশ সেনা মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন ওই যুদ্ধ বিমানগুলো ন্যাটোর নজরদারি মিশনে অংশ নেবে। আর নেদারল্যান্ডের সেনাদের একটি প্রশিক্ষণে অংশ নেবে মার্কিন সেনাবাহিনীর ওই বিশেষ বাহিনী। ইউরোপের বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে মার্কিন বাহিনীকে সেখানে মোতায়েন করা হয়েছে। এই বিশেষ বাহিনী ইউরোপে সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আইসল্যান্ডে মার্কিন বিমান ঘাটি থাকলেও ২০০৬ সালে তা বন্ধ করে দেয়া হয়েছিল। এখন আবার মার্কিন সেনারা সেখানে অবস্থান নিয়েছে। টিটিএন/আরআইপি