জাতীয়

ব্রাজিলিয়ান দূতাবাসে চুরি

রাজধানীর গুলশান-১ এ ব্রাজিলিয়ান দূতাবাসে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (শনিবার) রাতে গুলশানের ১৩২ নম্বর রোডে এই চুরির ঘটনা ঘটে। গুলশান বিভাগের ডিসি মুশতাক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দূতাবাসের পেছানোর কাঁচ ভেঙে একটি টেলিভিশন নিয়ে গেছে। সকালে দূতাবাস থেকে পুলিশকে জানানো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এআর/জেএইচ/এমএস