বিনোদন

নদ্দিউ নতিমের সপ্তম প্রদর্শনী

কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। নাট্যদল ম্যাড থেটারের প্রথম প্রযোজনা এটি। আসছে ৭ এপ্রিল নাটকটির ৭ম প্রদর্শনী হতে যাচ্ছে। লাকি সেভেন শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম, সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট  ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান এবং আবহসঙ্গীত আর্য মেঘদূত। গত বছর ৩০ অক্টোবর ‘নদ্দিউ নতিম’ নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।নাটকটিতে অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান এবং মেঘদূত।এলএ/এমএস