আন্তর্জাতিক

থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩

থাইল্যান্ডে ট্রেন এবং একটি দ্বিতল বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন থাই নাগরিকের মৃত্যু হয়েছে। ব্যাংককের পশ্চিমাঞ্চলীয় নাখোন পাথোম প্রদেশের কাছাকাছি একটি কারখানার কর্মচারীরা ওই দ্বিতল বাসটিতে করে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কোহ সামুয়ে অবকাশ যাপনের জন্য যাচ্ছিল। কিন্তু রেললাইন পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওই দুর্ঘটনায় আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।সড়ক দুর্ঘটনায় থাইল্যান্ড বিশ্বের দ্বিতীয় দেশ। সেখানে প্রায়ই এমন হতাহতের ঘটনা ঘটে। দেশটিতে প্রতি বছর প্রায় ২৪ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় বলে জানিয়েছে দ্য ওয়ার্ল্ড হেল্থ অরগ্যানাইজেশন। টিটিএন/এমএস