দেশজুড়ে

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে না.গঞ্জে অনুপস্থিত ১৭৯

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে নারায়ণগঞ্জে অনুপস্থিত ১৭৯ শিক্ষার্থী। তবে রোববার প্রথম দিনে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।নারায়ণগঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) শাহীন আরা বেগমসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।জেলা প্রশাসনের শিক্ষা শাখার কর্মকর্তা নাসরিন জানান, ২০১৬ সালে ১৩টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১২ হাজার ৮৩৭ জন। অনুপস্থিত ছিল ১৪৫ জন। আলীম পরীক্ষায় ৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৯৭৯ জন। অনুপস্থিত ছিল ৩১ জন। কারিগরি (ভোকেশনাল) পরীক্ষায় চারটি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৬৮ জন। তার মধ্যে অনুপস্থিত ছিল তিনজন। তবে কোনো বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি।সাহাদত হোসেন/এআরএ/এবিএস