রাজনীতি

সরকার ব্যালট থেকে জনগণকে সুকৌশলে সরিয়ে নিচ্ছে : নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার ব্যালট থেকে জনগণকে সুকৌশলে সরিয়ে নিচ্ছে। মানুষ যেন ব্যালট ধরতে ভয় পায় তার চেষ্টা করে যাচ্ছে সরকার।রোববার সন্ধায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কমরেড আলাউদ্দনের ১৩তম মৃত্যু বার্ষিকীতে ‘বাম রাজনীতির অতীত ও বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে স্বপন স্মৃতি পরিষদ।সরকার ঘুমের মধ্যে রয়েছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, সরকার উপলব্ধি করতে পারছে না দেশের বর্তমান পরিস্থিতি কি?নোমান বলেন, বিশ্বের পত্রিকার দিকে তাকালে দেখা যায় আমরা পিছিয়ে পড়ছি। কিন্তু সরকার বিগ বাজেট দিয়ে নানা উন্নয়নের কথা বলছে।ব্যালট ছিড়ে সিল না মেরে গণনা করা হচ্ছে বর্তমান নির্বাচনগুলোতে। যোগ করেন তিনি।নির্বাচন প্রক্রিয়ার নানা সমালোচনা করে নোমান বলেন, জনগণের কর্তৃত্বের অধিকার হচ্ছে ব্যালট। আর বর্তমানে জনগণের হাতে ব্যালট দেয়া ও নেয়া হচ্ছে না।তিনি বলেন, সরকার মুখে মুখে তৃণমূলের গণতন্ত্রের কথা বলে, আর বাস্তবে ছোট বেলার বায়স্কোপ দেখায়। দেশের বর্তমান সমস্যা জাতীয় সমস্যা। এই সমস্যার সমাধানে সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। তাহলে স্বাধীনতার স্বাদ সম্মিলিতভাবে উপভোগ করতে পারবো।আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন শহিদুন্নবী ডাবলু। এসময় আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বিএনপি নেতা নজরুল ইসলাম খান, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান তামান্না প্রমুখ। এমএম/একে/এবিএস