আন্তর্জাতিক

ড্রোন হামলায় আইএসের রকেট বিশেষজ্ঞ নিহত

ড্রোন হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) রকেট বিশেষজ্ঞ অসীম খাদিজাহ নিহত হয়েছেন। গত মাসে ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন সেনাবাহিনীর ওপর হামলায় খাদিজাহ জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। রোববার আইএস বিরোধী জোটের মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, তিনি (খাদিজাহ) আইএসের রকেট বিশেষজ্ঞ ছিলেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ওপর হামলায় অংশ নিয়েছিল আইএসের এই সদস্য।স্টিভ ওয়ারেন আরো বলেন, মার্চে ইরাকের উত্তরে মার্কিন সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায় আইএস। ওই হামলায় একজন মার্কিন সেনা নিহত ও আরো কয়েকজন আহত হয়। ২০১৪ সালে ইরাকে আইএসের ওপর মার্কিন হামলা শুরুর পর গত মাসে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সেনাসদস্য নিহত হয়। এসআইএস/এবিএস