সঞ্চয়পত্রের অ্যাকাউন্টধারী মারা গেলে ওই অ্যাকাউন্টের টাকা নমিনির পরিবর্তে হিসাবধারীর উত্তরাধিকারী পাবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।এক সিভিল রিভিশন আপিলের শুনানি করে রোববার হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দিয়েছেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম আই ফারুকী। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নাজনীন নাহার।আইনজীবী নাজনীন নাহার বলেন, এই রায়ের ফলে সঞ্চয়ের টাকা নমিনি উত্তোলন করতে পারবেন, তবে টাকার মালিক হবেন উত্তরাধিকারী।তিনি বলেন, আমার এক ক্লায়েন্টের বাবার বাংলাদেশ ব্যাংকে সঞ্চয় ছিল। ওই সঞ্চয়পত্রে নমিনি ছিলেন অন্য ব্যক্তি। ক্লায়েন্টের বাবা মারা যাওয়ার পর সঞ্চয়পত্রের টাকার অংশীদার হতে বাংলাদেশ ব্যাংকে ‘সাকসেশন সার্টিফিকেট’ আনতে যান তিনি। কিন্তু সঞ্চয়পত্রের নমিনি না হওয়ার কারণে তাকে সাকসেশন সার্টিফিকেট দেয়া হবে না বলে জানিয় বাংলাদেশ ব্যাংক। পরে সঞ্চয়পত্রের উত্তরাধিকারী দাবি করে ঢাকার বিশেষ জজ আদালতে সিভিল মামলা করেন তিনি। বিচারিক আদালত মামলা খারিজ করে দিলে হাইকোর্টে সিভিল আপিল দায়ের করা হয়। রোববার আপিল মঞ্জুর করে সঞ্চয়পত্রের একাউন্টধারী মারা গেলে ওই সঞ্চয়ের টাকা নমিনির পরিবর্তে উত্তরাধারী পাবেন বলে রায় দেন হাইকোর্ট।এফএইচ/এনএফ/পিআর