দেশজুড়ে

আ.লীগ নেতা মোখলেছুর রহমান আর নেই

বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. মোখলেছুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুর পৌন ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এদিকে, মৃত্যুর খবরে নগরীর সদর রোডের বাসভবনে জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছুটে আসেন।দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে মহিউদ্দিন আহমেদকে সভাপতি এবং  তৎকালীন চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটি গঠন করা হয়। মহিউদ্দিন আহমেদ সভাপতি নির্বাচিত হওয়ার দুই বছর পর মারা যান। এরপর থেকে ২০১২ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মোখলেছুর রহমান।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় ২০১১ সালের ১৫ ডিসেম্বর তাকে জেলা পরিষদের  প্রশাসক নিয়োগ করা হয়। সেই থেকে ডা. মোখলেছুর রহমান প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।সাইফ আমীন/এআরএ/পিআর