বিনোদন

শহীদুল ইসলাম খোকনের কুলখানি বৃহস্পতিবার

বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন আজ সোমবার, ৪ এপ্রিল সকাল ৮টা ১৫ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তার প্রথম জানাজা উত্তরায় সম্পন্ন হওয়ার পর বিএফডিসিতে মরহুমের দ্বিতীয় জানাজা শেষ হয়েছে বিকাল ৫টা ২৪ মিনিটে। সেখানে খোকনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামী বৃহস্পতিবার তার কুলখানি অনুষ্ঠিত হবে। এদিন প্রয়াতর উত্তরার বাসায় বাদ আছর এটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছেলে হৃদয়। এর পরদিন শুক্রবার, বাদ জুমা চ্যানেল আইতে তার দ্বিতীয় কুলখানি হবে বলে নিশ্চিত করেছেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এফডিসিতে খোকনকে শেষবিদায় জানাতে জড়ো হন  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ তার দীর্ঘদিনের সহকর্মীরা। ছিলেন এটিএম শামসুজ্জামান, গাজী মাজহারুল আনোয়ার, ফরিদুর রেজা সাগর, সোহেল রানা, কাজী হায়ৎ, আমজাদ হোসেন, আনোয়ারা, আলমগীর, মুশফিকুর রহমান গুলজার, সোহনুর রহমান সোহান, রুবেল, আলী রাজ, মিজু আহমেদ, ওমর সানী, ড্যানি, সাইমনসহ আরো অনেকে।পরিবার সূত্রে জানা গেছে, উত্তরায় সিটি কর্পোরেশন কবরস্থানে শেষ নিদ্রায় যাবেন শহীদুল ইসলাম খোকন। এলএ