অন্নপূর্ণার আহ্বানজীবনের সব যুদ্ধ পার হয়ে যখন ফিরবে আমি দাওয়ায় পিঁড়িতে বসে তোমাকে খাওয়াবো কসম সে দিন অন্নপূর্ণা হবোই হবো।তোমার উদর আর জৈবিক ক্ষুধার অন্ন ও উপাদান দুটোই হবো,যদি যুদ্ধজীবন পার করে আসতে পার।যেদিন সব যুদ্ধ পার করে আসবে আমি তোমার বুকে সর্ষে ঘানির মত ভেঙে পড়বো লালায়-ঘামে তোমার রসনায় ইলিশ চচ্চরির মতবিছানা পেতে ঘুম পাড়াবো সূর্য গরম তাপ দিয়ে।ফিরে এসো তোমার প্রিয় আনাজ দিয়ে সেবা নেবো এক বাসনেভালোবাসার লোকমা তুলবো একের পর এক ভাত আর ভর্তায়।এইচআর/পিআর