শুল্ক ফাঁকির অভিযোগে গুলশান এলাকা থেকে একটি বিএমডব্লিউ X5 জিপ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান-২ নং এলাকার ১০৪ নং রোডস্থ জি-৫ বাড়ি থেকে জিপটি জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দার দাবি, গাড়ির প্লেট নম্বরে ঢাকা মেট্রো-ঘ-১৪-০৩৪৩ লেখা থাকলেও তা ভুয়া।বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জাগো নিউজকে বলেন, জিপটি মূলত হন্ডা সিআরভি’র নামে নিবন্ধন করা।গাড়িটির মালিক কাজী রেজাউল মোস্তফা। তিনি জেনারেটরের লিফট নামক একটি এন্টারপ্রাইজের ব্যবসা করেন বলে জানা গেছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, বিএমডব্লিউ X5 জিপটি কেনার ক্ষেত্রে শুল্ক ফাঁকি দেয়া হয়েছে। এছাড়া মিথ্যে পেপারসে গাড়ি ক্রয়ও করা হয়। মিথ্যা রেজিস্ট্রেশন এই বিলাসবহুল জিপটি ব্যবহার করে আসছিলেন তিনি।মালিকের বিরুদ্ধে খোঁজ খবর নেয়া হচ্ছে। তদন্তপূর্বক এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।জেইউ/এসকেডি/এবিএস