খেলাধুলা

স্টোকসকে উপহাস করায় বরখাস্ত দুই রেডিও জকি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংলিশ বোলার বেন স্টোকসের করা শেষ ওভারে পরপর চারটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে ট্রফি জেতান কার্লস ব্র্যাথওয়েট; কিন্তু স্টোকসের এহেন বোলিংয়ে বেশ মজা করছিলেন নিউজিল্যান্ডের দুই রেডিও জকি। রেডিও হাউরাকির এই দুই জকি স্টোকসের বোলিং নিয়েও উপহাস করছিলেন। ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসের জন্ম নিউজিল্যান্ডে। জীবনের প্রথম দিকের সময়গুলো সেখানেই কাটিয়েছেন তিনি। পরে ইংল্যান্ডে স্থায়ী হওয়ায় সেখানকার ক্রিকেটারে পরিনত হন স্টোকস। বিশ্বকাপের সেমিফাইনালে স্টোকসের অসাধারণ বোলিংয়েই দুর্দান্ত ফর্মে থাকা কিউইদের হারিয়েছিল ইংল্যান্ড। বিষয়টা কোনভাবেই মেনে নিতে পারেনি নিউজিল্যান্ডের মানুষ। যে কারণে ফাইনালে অনেকেই ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সমর্থক। এমনকি শেষ ওভারে স্টোকসকে যখন একের পর এক বান্ডারিছাড়া করছিলেন ব্র্যাথওয়েট, তখন তাকে উপহাস করছিলেন রেডিও হাউরাকির ওই দুই জটি। তবে কোন মা‘ই যে তার ছেলের অপমান সহ্য করতে পারেন না! স্টোকসের মাও সেটা পারেননি। অনুষ্ঠান চলাকালেই রেডিও স্টেশনে ফোন করে বসেন স্টোকসের মা ডেবোরা। তার ছেলেকে নিয়ে দুই রেডিও জকির উপহাসের জবাব দিতে ফোন করেছিলেন স্টোকসের মা। ফোন করে ডেবোরা এই ঘটনার তৎক্ষণাৎ প্রতিবাদ জানালে সাময়িকভাবে দুই রেডিও জকিকে বহিষ্কার করে রেডিও কর্তৃপক্ষ। রেডিও হাউরাকির রাতের বেলার জনপ্রিয় এক অনুষ্ঠানের উপস্থাপক তারা। স্টোকসের আত্মীয়-স্বজনদের অনেকেই এখনও নিউজিল্যান্ডে রয়েছে। ডোবারা বলেছেন, ‘নিউজিল্যান্ডে আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে। স্টোকসকে উপহাস করায় তারা কিছুটা বিব্রত।’রেডিও কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে স্টোকসের মায়ের কাছে দুঃখ প্রকাশ করে এবং দুই রেডিও জকিকে একটি এপিসোডের জন্য বহিষ্কারও করে। আরআর/আইএইচএস/এবিএস