ক্যাম্পাস

জবির রসায়ন বিভাগে নতুন ল্যাব উদ্বোধন

আধুনিক গবেষণার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগে ‘অ্যাডভান্সড ইনস্টুমেন্ট সেন্টার’ নামে একটি ল্যাব উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে হেকেপ প্রকল্পের উইনডো-১ এর আওতায় ‘অ্যাডভান্সমেন্ট অফ টিচিং অ্যান্ড লার্নিং এট আন্ডারগ্রাডুয়েট অ্যান্ড মাস্টার্স লেভেল ইন কেমেস্ট্রি’ শীর্ষক উপ-প্রকল্প ল্যাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। উল্লেখ্য, রসায়নের ল্যাব-এ ইউভি-ভিসিবল স্পেকট্রোফটোমিটার (সিংগেল অ্যান্ড ডাবল বেম) যার সাহায্যে বিভিন্ন খাদ্যে বিদ্যমান উপাদানের পরিমাণ নির্ণয়সহ পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন উপাদান পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। এছাড়া ফিউরিয়ার ট্রান্সফ্রম স্পেকট্রোফটোমিটার (এফটিআইআর) যার সাহায্যে জৈব এবং অজৈব বিভিন্ন উপাদান পরীক্ষা-নিরীক্ষা করাসহ ওষুধ শিল্পের বিভিন্ন কাঁচামালের গুণাগুণ পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। এছাড়াও উক্ত ল্যাব-এ মেগনেটিগ সাসপেকটিবিলিটি ব্যালান্স. ফটেনটিওমেট্রিক ট্রিইট্রাটর, রোটারি ভেকুয়াম ইভাপোরাটরসহ বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।  এসএম/একে/এবিএস