বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে, আজকের আবহাওয়া বৃষ্টি হবে কি না এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস বার্তার সর্বশেষ আপডেট।
আজ ১৫ মাঘ, সোমবার। সবার সুবিধার্থে আজকের (২৯ জানুয়ারি) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো।
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা (সীতাকুণ্ড)
২৮ ডিগ্রি সেলসিয়াস
গতকালের সর্বনিম্ন তাপমাত্রা (তেঁতুলিয়া)
৫ ডিগ্রি সেলসিয়াস
আজকের সর্বনিম্ন তাপমাত্রা (দিনাজপুর)
৫.৭ ডিগ্রি সেলসিয়াস
আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা
১২.৩ ডিগ্রি সেলসিয়াস
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহন চলাচল ব্যাহত হতে পারে।
মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরএমএম/এসআইটি/জেআইএম