দেশজুড়ে

গাজীপুরে কারখানা কর্মকর্তা ও শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে এক কারাখানা কর্মকর্তাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া উপজেলার ভাতারিয়া এলাকা থেকে কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে মরদেহ দুইটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, উপজেলার টান কালিয়াকৈর এলাকায় সরকার নীট নামে একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। ওই কারখানায় ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম (৩৫) কারখানার ভেতরেই একটি কক্ষে বসবাস করতেন। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার গলায় শার্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। খবর পেয়ে রোববার সকাল ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ওই কারখানার মালিকসহ সকল কর্মকর্তারা পালিয়ে গেছে। নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।অপরদিকে, উপজেলার একটি ইলেকট্রনিক্স পণ্য তৈরির কারখানার শ্রমিক সাগর আহাম্মেদ (২৫) ভাড়া থাকতেন ভাতারিয়া এলাকায় সিনথিয়ার বাড়িতে। তার স্ত্রী বেড়াতে যাওয়ায় তিনি একাই ঘরে ছিলেন। গত রাতের কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। সকালে ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত সাগর আহাম্মেদ মানিকগঞ্জের ঘিওর থানার জাদরা এলাকার মান্নান মিয়ার ছেলে।                    আমিনুল ইসলাম/এসএস/আরআইপি