জাতীয়

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল মানুষের অর্থনৈতিক মুক্তি

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধুর সারাজীবনের স্বপ্ন ছিল দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। তিনি তরুণ প্রজন্মকে বিশ্বের মানচিত্রে নিজের দেশকে উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশের প্রতি বেঈমানি না করে প্রত্যেক ছাত্রকে মানুষের সেবা করার জন্য সততার রাজনীতি করার পরামর্শ দেন। রোববার বিকেলে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসানউল্লাহ মাস্টার অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মো. কামরুজ্জামান ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা প্রমুখ। আমিনুল ইসলাম/এআরএ/পিআর