পারিবারিক কলহের জের ধরে গাজীপুরে বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু হয়েছে। বুধবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ খাইলকুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম মো. রাজিব (৩০)। তিনি দক্ষিণ খাইলকুর এলাকার খলিলুর রহমানের ছেলে। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খলিলুর রহমান ধারালো ছুরি দিয়ে রাজিবের বুকে আঘাত করে। পরে স্বজনরা আহতাবস্থায় রাজিবকে উদ্ধার করে গাজীপুরের বোর্ডবাজারের তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ১০টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত রাজিবের স্ত্রীর বড় ভাই মো. দ্বীন ইসলাম পিয়ার জানান, রাজিবের আরিফা নামে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে খলিলুর রহমান পলাতক রয়েছেন। আমিনুল ইসলাম/এসএস/আরআইপি