দেশজুড়ে

মিয়ানমারের ২৭ নাগরিককে স্বদেশে ফেরত

কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক মিয়ানমারের ২৭ নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার দিনভর উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্র ও ঘুমধুম বিওপি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করে। সন্ধ্যায় তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। কক্সবাজার-১৭ বিজিবির অধিনায়ক ইমরান উল­াহ সরকার জানান, মিয়ানমার সীমান্তের বেতবুনিয়া বাজার এলাকায় বিজিবির সদস্যরা টহল দেয়ার সময় ২৭ রোহিঙ্গাদের আটক করে। আটকদের মানবিক সেবা দিয়ে শুক্রবার সন্ধ্যায় তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। চলিত এপ্রিল মাসে এ পর্যন্ত ২২৫ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) সীমান্ত অতিক্রমের সময় আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।সায়ীদ আলমগীর/এআরএ/এমএস