চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীরা যাতে পানি খেতে ভুলে না যায় সেই লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি ঘণ্টায় ‘পানি ঘণ্টা’ চালু ও পানি সরবরাহের জন্য নির্দেশনা জারি করেছে কুমিল্লা জেলা প্রশাসন।
এনিয়ে শনিবার (২৭ এপ্রিল) প্রাথমিক ও জেলা শিক্ষা অফিসার এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশনা পাঠিয়েছেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, প্রচণ্ড দাবদাহে শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি দিতে আমরা নিজস্ব উদ্যোগে ব্যতিক্রমী এ পানি ঘণ্টা চালু করেছি। দেশে যতদিন তাপপ্রবাহ অধিক থাকবে, পানি ঘণ্টা ততোদিন চালু থাকবে।
জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস