দেশজুড়ে

মিয়ানমারের ৪২ নাগরিককে স্বদেশে ফেরত

কক্সবাজারের ঘুমধুম ও তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক মিয়ানমারের ৪২ নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধীনস্ত ঘুমধুম ও তুমব্রু বিওপি সদস্যরা। দুপুরে তাদের মানবিক সাহায্য দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়।    কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের তুমব্রু পশ্চিমকুল ও বেতবুনিয়া বাজার এলাকায় বিজিবির সদস্যরা টহল দানকালে এসব রোহিঙ্গাদের আটক করে। আটকদের মানবিক সেবা দিয়ে দুপুরে আবার স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। চলিত এপ্রিল মাসে এ পর্যন্ত ৩২২ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) সীমান্ত অতিক্রমের সময় আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয় বলে উল্লেখ করেন তিনি। সায়ীদ আলমগীর/এসএস/পিআর