দেশজুড়ে

রামুতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের রামুর পানেরছরা বিটের মাঝেরঘোনা এলাকার সংরক্ষিত বনের ভেতর বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নজির আহমদ (৬০) ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।নিহতের স্বজনরা জানান, সকালে নজির আহমদ গরুর পাল নিয়ে বাড়ির পার্শ্ববর্তী পাহাড়ে চরাতে যান। এসময় হঠাৎ বন্যহাতি তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে বাড়ির লোকজন তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ নিজ বাড়িতে নেয়া হয়েছে। পানেরছরা বিট কর্মকর্তা খন্দকার মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সায়ীদ আলমগীর/এআরএ/এবিএস