দেশজুড়ে

নারায়ণগঞ্জে ইয়াবাসহ দুই বোন আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ হাজার পিছ ইয়াবাসহ মাদকব্যবসায়ী দুই বোনকে গ্রেফতার করেছে পুলিশ। চিহ্নিত মাদকব্যবসায়ী গাল কাটা মাসুদ ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে এই দুই নারীকে দিয়ে মাদক পাচার করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।বুধবার সকালে নারায়ণগঞ্জ শহরের জামতলা ধোপাপট্টি এলাকার মোশারফের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরের বিরামপুর থানার চকপাড়ার বাবু মিয়ার স্ত্রী শাপলা বেগম (২৫) এবং একই এলাকার আশরাফের স্ত্রী আমেনা আক্তার রীতা (২৮)।ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম জাগো নিউজকে জানান, মাদকবিরোধী অভিযানে দুই নারী মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জামতলায় তাদের ভাড়া বাসায় তল্লাশী চালিয়ে ১৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরো জানান, মাদকব্যবসায়ী গলাকাটা মাসুদ শাপলাকে স্ত্রী বানিয়ে বিভিন্ন ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে রেখে মাদকের চালান এনে বিভিন্ন স্থানে মাদক পাচার করেন। আর শাপলা তার বোনকে সঙ্গে রেখে বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছেন।সাহাদাত হোসেন/এফএ/পিআর