নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়াঘাটে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গিয়ে মা ও ছেলে নিখোঁজ রয়েছে। বুধবার রাত ৯টায় শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ তল্লাশি শুরু করেছে।জানা গেছে, রাত ৯টায় নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট এলাকাতে ১০-১২ জন যাত্রী নিয়ে একটি নৌকা পারাপারের সময়ে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে নৌকাটি তলিয়ে যায়।তখন যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন চাঁন মিয়া (৪০), তার স্ত্রী সেতু বেগম (২৫) ও চার বছর বয়সী ছেলে সাব্বির। পরে চাঁন মিয়া সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ থেকে যান সেতু বেগম ও সাব্বির।নারায়ণগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ এসআই আবু তাহের জানান, নৌকাডুবির ঘটনার পর উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।বিএ