দেশজুড়ে

বিএনপি প্রার্থীকে ভোট দিতে বাধা দেয়ায় আটক ১

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নে বিএনপির প্রার্থীকে ভোট দিতে বাধা দেয়ার অভিযোগে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক খোকনকে আটক করেছে বিজিবি।শনিবার সকাল সোয়া ১০টায় উপজেলার মাসদাইরস্থ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে খোকনকে আটক করা হয়।জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক খোকনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।সাহাদাত হোসেন/এফএ/এমএস