দেশজুড়ে

ভারত থেকে ফেরার পথে বেনাপোলে আটক ৪১

অবৈধপথে ভারত থেকে দেশে ফেরার সময় শিশুসহ ৪১ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় তাদের আটক করা হয়।আটকদের মধ্যে ২৭ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। এদের বাড়ি যশোর, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বাগেরহাট, নড়াইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন থানায় বলে জানা গেছে। বেনাপোল পোর্ট থানার দৌলতপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েব সুবেদার আজমত খান বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশে দেয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, দুপুরের দিকে তাদের যশোর আদালতে পাঠানো হবে। জামাল হোসেন/এসএস/পিআর