নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে সবুজ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩টি কাতুর্জ ও একটি একনালা বন্দুক উদ্ধার করা হয়। রোববার গভীর রাতে বাবুরাইল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সবুজ ফতুল্লা থানার ১নং বাবুরাইল তাতীবাড়ি এলাকার বদু মিয়ার ছেলে।ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহম্মেদ জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের জামতলা এলাকার আপেলের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সবুজকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে তার তথ্য মতে, সবুজের বাড়িতে অভিযান চালিয়ে একটি একনালা বন্দুক ও তিনটি কাতুর্জ উদ্ধার করা হয়। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।তিনি আরও জানান, সন্ত্রাসী সবুজ ও তার ভাই সুমনের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা রয়েছে।শাহাদাত হোসেন/এসএস/আরআইপি