নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ধর্ষণে চেষ্টায় ব্যর্থ হয়ে এক নারী শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। রোববার ভোরে উপজেলার কাঁচপুরে এ ঘটনা ঘটে।নিহত মেঘলা আক্তার (১৪) কাঁচপুর এলাকায় অবস্থিত নবাব আলী ইন্ডাস্ট্রিজের শ্রমিক এবং কাঁচপুরে রশিদ ইসলাম বাচ্চু মিয়ার মেয়ে।সোনারগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. এলাহী মিয়া জানিয়েছেন, মৃত্যুর আগে মেঘলা জানিয়েছেন সকালে কাজে যোগ দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে রাস্তায় ৪-৫ জন যুবক তাকে আটক করে। মুখ চেপে ধরে পাশের আজিজ মিয়ার চারতলা ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেঘলা তাদের চিনতে পেরে বলে এ কাজ করলে সে সবাইকে বলে দেবে। পরে দুর্বৃত্তরা মেঘলা আক্তারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শাহাদাত হোসেন/এসএস/এমএস