দেশজুড়ে

অস্ত্রসহ সন্ত্রাসী বাবু গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশি বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী মাহমুদুর রহমান বাবুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত বাবু ওই এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে।ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী বাবুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও তিনটি গুলির খোসা এবং দুটি ছোরাসহ ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।তিনি আরো জানান, সন্ত্রাসী বাবু বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে অস্ত্র ভাড়া দিত। বাবুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।শাহাদাত হোসেন/এফএ/পিআর