দেশজুড়ে

অবৈধ অনুপ্রবেশের সময় শিশুসহ আটক ১৯

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সোমবার সকালে শিশুসহ ১৯ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।আটকদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে। এদের বাড়ি যশোর, নড়াইল, গোপালগঞ্জ, ভোলা, ফেনী, পিরোজপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। তারা সবাই ভালো কাজের সন্ধানে ও আত্মীয়ের বাড়ি বেড়াতে দালালের মাধ্যমে বিভিন্ন সময় সীমান্ত পাড়ি দিয়েছিল বলে জানা গেছে।বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার গিয়াস উদ্দিন জানান, ভারতের পুটখালি সীমান্তের ইছামতি নদী পার হয়ে শিকড়ী নামক এলাকা দিয়ে অবৈধভাবে কিছু নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় কৌশলে পালিয়ে যায় দালালচক্র। অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।জামাল হোসেন/এফএ/এমএস