রাজনীতি

চরমোনাই পিরের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জানুয়ারি) দুপর ১২টায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনবিএনপির সঙ্গে সরকার-ছাত্রদের দূরত্ব কীসে? স্বাধীনতার পর সরকারগুলো জনগণের আশা পূরণে ব্যর্থ 

রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবিরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে গণমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এএএম/কেএসআর