ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ- ন্যাপের নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের কাছে করা আবেদন নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে।
আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী ও ন্যাপ মহাসচিব নেয়াজ আমেদ খান।
আরও পড়ুনকর্মবিরতি শুরু, সারা দেশে ট্রেন চলাচল বন্ধ আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে বিএনপি কতটা উদ্বিগ্ন?রোববার (২৬ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এদিন নিবন্ধন নিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টির আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট গাজী মোহাম্মদ মহসিন।
এ বিষয়ে ন্যাপ মহাসচিব নেয়াজ আমেদ খান জাগো নিউজকে বলেন, ১৯৫৭ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানী এই দল প্রতিষ্ঠা করেন। এর আগে থেকে দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা পালন করে আসছিল দলটি। কিন্তু দলের কোনো নিবন্ধন ছিল না। তাই আমরা বহুবার নিবন্ধনের আবেদন করেছি। কিন্তু নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন দেয়নি।
এফএইচ/কেএসআর