পোষা প্রাণীর যত্নের জন্য মালিকদের অনেক কিছুই কিনতে হয়। এই পোষা প্রাণীকে কেন্দ্র করে বিভিন্ন দেশে গড়ে উঠেছে বড় বাজার। ভারতে এই বাজার ক্রমেই বড় হচ্ছে। কারণ পোষা প্রাণীদের পেছনে খরচের ক্ষেত্রে তারা আন্তরিক।
ভারতে পোষা প্রাণীর যত্নের যে বাজার রয়েছে তা ২০২৭ সালের মধ্যে বেড়ে সাত থেকে সাড়ে সাত বিলিয়ন ডলার হতে পারে। ২০২৩ অর্থবছরে দেশটিতে এর আকার ছিল তিন দশমিক ৬ বিলিয়ন ডলার। এক্ষেত্রে মোট ব্যয়ের ৮০ শতাংশই খরচ হয় খাদ্য, গ্রুমিং সার্ভিস ও স্বাস্থ্যসেবায়।
আরও পড়ুন>
ঘোড়ায় চড়ে কেনাকাটা করা সৌদি তরুণীর ভিডিও ভাইরাল মেলিন্ডার সঙ্গে বিবাহবিচ্ছেদ ভুল ছিল: বিল গেটসভারতে মোট পোষা প্রাণীর সংখ্যা ৩০ মিলিয়ন। পরিবার ভিত্তিতে এটি আমেরিকান পরিসংখ্যানের মাত্র ১০ শতাংশ।
তবে যদি পোষা প্রাণীদের ওপর বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশটিতে আগ্রহ আরও বাড়ে তাহলে এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের পরিসংখ্যানে পৌঁছাতে পারে।
পোষা প্রাণীর প্রতি ক্রমবর্ধমান সখ্যতার পেছনে করোনা মহামারির সম্পর্ক রয়েছে। কারণ এ সময় যারা বাড়িতে থেকে কাজ করতো তারা পোষা প্রাণীর পেছনে সময় কাটাতো।
রেডসিয়ার বিশ্লেষক অমিতাভ কুমার বলেছেন, ছোট পরিবারের উত্থান এবং নগরায়ন পোষা প্রাণীকে বন্ধুত্বের একটি আদর্শ উৎস করে তুলেছে।
তিনি বলেন, প্রাণী পোষার ক্ষেত্রে নানা ধরনের সুযোগ সুবিধা তৈরি হওয়ায় জন্য বিষয়টি মালিকদের জন্য অনেক সহজ হয়েছে।
রেডসিয়ারের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২৩ অর্থবছরে অর্থাৎ পাঁচ বছরে পোষাপ্রাণী সম্পর্কিত বিনিয়োগ আনুমানিক ১৮০ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
সূত্র: নিক্কেই এশিয়া
এমএসএম