ক্যাম্পাস

পাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি জাহিদ, সম্পাদক শিথিল ‎

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( পাবিপ্রবি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের নাজমুল হুদা শিথিল। ‎ ‎বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পাবিপ্রবি প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মীর হুমায়ূন কবীর।

এ সময় নির্বাচন কমিশনার ড. মো. রাশেদুল হক ও মোহা. গালিব হাসান উপস্থিত ছিলেন। ‎ ‎সাত সদস্যের কমিটির অন্যপদে নির্বাচিতরা হলেন- দপ্তর সম্পাদক এমরান হোসেন তানিম (জাগো নিউজ), কোষাধ্যক্ষ আলফি সানি (দৈনিক সবুজ বাংলা, ডেইলি বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহিদ হোসেন (ডেইলি ক্যাম্পাস, দৈনিক সিনসা)।

এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- মিকাইল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত) এবং সাজ্জাদুল ইসলাম (দৈনিক ইনকিলাব)।

এএইচ/জিকেএস