ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০২ জুলাই ২০১৮

কুমিল্লায় সেতারা বেগম নামে এক সৌদিপ্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকশিমুল ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত ওয়াছ আলীর ছেলে কাঠমিস্ত্রি জাকির হোসেন (৩৫) একই ইউনিয়নের বাকশিমুল দক্ষিণপাড়া এলাকার সৌদিপ্রবাসী আবুল বাশারের ঘরে ফার্নিচারের কাজ করছিল।

সোমবার সকাল ৯টার দিকে জাকির হোসেন প্রবাসীর স্ত্রী সেতারার ঘরে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় চিৎকার শুনে সেতারাকে রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও একটি মোবাইলসহ অন্যান্য আলামত উদ্ধার করে পুলিশ।

বুুড়িচং থানা পুলিশের ওসি মনোজ কুমার দে জানান, প্রবাসীর স্ত্রী সেতারার ঘরে ফার্নিচারের কাজ করত কাঠমিস্ত্রি জাকির হোসেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে জানা যায়নি। ঘাতক জাকিরকে গ্রেফতারে পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

আরও পড়ুন