ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ডেমরায় বাসায় মাদক ব্যবসার অভিযোগে র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১২ মার্চ ২০২৬

রাজধানীর ডেমরার এক বাসায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্য জানতে পারে র‍্যাপিড অ্যকশন ব্যাটিলিয়ন (র‍্যাব)। তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার বেশি মূল্যের মাদকসহ একজনকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে একই এলাকায় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একজনকে আটক করেন বাহিনীটির সদস্যরা। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) র‌্যাব-১০ সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী।

আরও পড়ুন
খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব 
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ 

তিনি বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়ার সুকুশী পাথরঘাট এলাকার একটি ৪ তলা ভবনের ৪র্থ তলার একটি বাসায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। সংবাদ পেয়ে দ্রুত ভবনের সামনে পৌঁছালে একজন ব্যক্তি একটি লাল রঙের শপিং ব্যাগ হাতে নিয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করেন। এসময় র‌্যাব সদস্যরা মো. ফাহিম হোসেনকে (২৯) আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগ থেকে ৩ হাজার ৮৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট, ১১ পুরিয়া গাঁজা ও ২৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা প্রায়।

এস এম হাসান সিদ্দিকী বলেন, আভিযানিক দলটি মাদক অভিযান পরিচালনা শেষে ফেরার সময় একই এলাকার সান্দিরা বালুরঘাট পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন মো. হাসিবুল হাসান ওরফে শান্ত (২৬)। এসময় র‌্যাব সদস্যরা তাকেও আটক করে পালানোর কারণ জানতে চাইলে আচরণে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করলে প্যান্টের কোমরের পেছনে গোজা অবস্থায়েএকটি মাঝারি আকৃতির লোহার তৈরি দেশীয় একনলা বন্দুক এবং প্যান্টের ডান পকেট থেকে ২টি নীল ও সোনালী রঙের ১২ বোরের সীসার তৈরি কার্তুজ উদ্ধার করা হয়।

এছাড়াও র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল আজ গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার দোলাইপাড় এলাকায় ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মো. মামুন মিয়াকে (২১) গ্রেফতার করে।

কেআর/কেএসআর