যাত্রাবাড়ীতে রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২

রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০ ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। ৬টা ৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৬টা ১৫ মিনিটে। পরে আরও ৯টি ইউনিট যোগ হয়ে এখন মোট ১০টি কাজ করছে।

টিটি/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।