ওবামা কন্যাদের মেসির জার্সি উপহার


প্রকাশিত: ০৭:০২ এএম, ০৩ এপ্রিল ২০১৬

ওবামা কন্যাদের আর্জেন্টাইন তারকা মেসি ভক্তির বিষয়টি এখন আর কারো অজানা নয়। সম্প্রতি মেসির সাথে দেখা করতে চেয়ে খবরের শিরোনাম হয়েছিলেন তারা। যদিও মেসি দেশে না থাকায় তাদের মেয়ের সেই আবদার পূরণ করতে ব্যর্থ হন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই খবর কানে পৌঁছালে দেরি না করে মালিয়া ও সাশার জন্য নিজের স্বাক্ষর করা জার্সি পাঠিয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা।

এর আগে ওমাবার কন্যাদের সাথে দেখা না হওয়ায় এক প্রতিক্রিয়া মেসি বিস্ময় প্রকাশ করে বলেছেন, সত্যিই আমি খুব অবাক হয়েছি। যদিও বিষয়টি বিপরীতভাবে হয়েছে, তবুও বিষয়টি নিয়ে আমি হতাশ। কারণ আমার জন্য ওবামার পরিবারের সঙ্গে সময় কাটানোটা দারুণ গর্বের ব্যাপার হতো। ওবামার সাক্ষাত পেলে ‘গর্বিত’ হবেন উল্লেখ করে মেসি।

এদিকে আর আগামী জুনে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকায় আর্জেন্টিনা খেলতে যাবে। হয়ত ওবামা কন্যাদের সঙ্গে সেখানে দেখাও হতে পারে পঞ্চমবার ব্যালন ডি’অর জয়ী মেসির সঙ্গে।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।