থার্টি ফাস্ট নাইটে আতশবাজি না ফুটানোর আহ্বান
১২:১৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩
আতশবাজি বা পটকাবাজি মূলত তিন ধরণের ক্ষতি করে। এগুলো ফুটানোর সাথে সাথে বিকট শব্দ হয়, যা আমাদের চারিদিকে শব্দ দূষণ ঘটায়। এই শব্দ শিশু, বৃদ্ধসহ অসুস্থ রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। প্রতিবছর হাজার হাজার পাখি ও বন্যপ্রাণী অসুস্থ হয়ে মৃত্যু বরণ করে। পথে থাকা কুকুর-বিড়াল ভয়ে ছুটাছুটি করে। আতংকিত হয়ে পড়ে। তাছাড়া এটি পুড়ানো বা ফাটানো হলে এর ধুয়া থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে মারাত্মক বায়ু দূষণ ঘটায়, যা ফুসফুসের নানা রোগের কারণ হয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই আহ্বান জানায় পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (পিএডব্লিউ ফাউন্ডেশন), সেইভ দ্য নেচার অব বাংলাদেশ, ওয়াইলড ওয়াচ, স্টেলা ফাউন্ডেশন, সেইভ ফিউচার বাংলাদেশ।
‘দম’ সিনেমার গল্পের বাস্তব নূরকে নিয়ে সংবাদ সম্মেলনে আফরান নিশো
এক মাসেই ধনীদের সম্পদে ধস
ট্রাঙ্কবন্দী নারীর ম'র'দে'হে'র পরিচয় শনাক্ত, মূল আসামি গ্রেফতার
ডাকুয়ায় ১৪৪ ধারা উপেক্ষা করে বাঁধ কাটার অভিযোগ
ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়, নিখোঁজ মার্কিন ক্রুকে 'জীবিত' ধরিয়ে দিলেই পুরস্কার
সন্ধ্যা ৭টার নিউজ আপডেট | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল
ইরান-ইসরায়েল সংঘাত কি ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে?
গাইবান্ধায় সড়ক অবরোধ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি