৩৯ বছর অবহেলিত মোগলহাট বন্দর, জেগে উঠছে পর্যটনের সম্ভাবনায়

১১:১৩ এএম, ০৭ এপ্রিল ২০২৬

ধরলা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই জনপদ একসময় ছিল প্রাণচঞ্চল। মোগলহাট স্থলবন্দর, যা মোগলহাট-গীতালদহ সীমান্ত নামেও পরিচিত, ব্রিটিশ আমলে (১৮৮৭-৮৮ সালে) রেলপথে ভারত ও আসামের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ট্রেনের হুইসেল, যাত্রীদের ভিড় আর পণ্যবাহী বগির শব্দে মুখর থাকত পুরো এলাকা।