মেট্রোরেল চলবে ৪ ঘণ্টা, চালু থাকবে দুই স্টেশন | ২৫ ডিসেম্বর ২০২২

০৫:০২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

অবশেষে অপেক্ষা ফুরোচ্ছে। ঢাকার বুকে চালু হচ্ছে স্বপ্নের মেট্রোরেল। আগামী ২৮ ডিসেম্বর বহুল প্রতীক্ষিত এ মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে এ উড়াল ট্রেন। এ পথের দূরত্ব ১১ দশমিক ৭৩ কিলোমিটার। উদ্বোধনের দিনই এ দুটি স্টেশন খুলে দেওয়া হবে। সে মোতাবেক সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। মেট্রোরেলের এ অংশের বাকি সাতটি স্টেশনও পর্যায়ক্রমে ধাপে ধাপে খোলা হবে।