প্রথম ম্যাচের ধারাবাহিকতা কি পরের দুই ম্যাচেও ধরে রাখতে পারবে বাংলাদেশ?

০১:২৪ পিএম, ১২ মার্চ ২০২৬

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তানকে রীতিমত বিধ্বস্ত করে চেড়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট করে নিজেরা জয় তুলে নিয়েছে মাত্র ১৫.১ ওভারে। বাংলাদেশ কী পারবে এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে? নাহিদ রানার মধ্যে কী দেখা যাচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের বোলিংয়ে নেতৃত্ব দেওয়ার প্রতিচ্ছবি? এএফসি নারী এশিয়ান কাপ ফুটবলে কেন বাংলাদেশ এত বাজে খেললো? প্রস্তুতিতে ঘাটতি ছিল? সামনে আরও একটি এশিয়ান কাপ টুর্নামেন্ট রয়েছে। সেখানে কী পারবে বাংলাদেশ?
বাংলাদেশের ক্রিকেট, ফুটবলসহ ক্রীড়াঙ্গনের নানা বিষয় নিয়ে আজকের জাগোস্পোর্টস টক শোয় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলাম।