দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে গাজীপুরের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, প্রাণের জেনারেল ম্যানেজার (প্রশাসন) শামসুল আলম মিয়া, ব্যবস্থাপক (প্রশাসন) মো. সাইদুর রহমান সাঈদ, প্রাণ-আরএফএল গ্রুপের মিডিয়া ব্যবস্থাপক কেএম জিয়াউল হক, সহকারী ম্যানেজার তৌহিদুল ইসলাম, সাব-অ্যাসিসট্যান্ট ম্যানেজার ফোরকান আহসান ও ইমরান হোসেন, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বেলায়েত হোসেন প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ কালীগঞ্জের প্রতিনিধি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক ও জাগো নিউজের কালীগঞ্জ প্রতিনিধি আব্দুর রহমান আরমান, সাংবাদিক রফিক সরকার, মাফুজা আফরিন মনি, ওমর আলী মোল্লা, বিল্লাল হোসেন, এস.এম আক্তারুজ্জামান, আজিজুর রহমান, কাজী শহীদ, কাজী নোমান, মোশারফ হোসেন, যীনাত রহমান, জোনাহিদ হাসান সাগর, সোহেল আহমেদ খান, আরমান মিয়া, মোখলেছুর রহমান, আল-আমিন দেওয়ান, আব্দুল গাফফার, ইব্রাহিম খন্দকার, আশরাফুল আলম শিশির, খুশী খানম, ওমর ফারুক, কাউছার সিকদার, যোবায়ের হোসেন, হাবিবুর রহমান লুলু, রেজাউল করিম আধাঁরসহ উপজেলায় কর্মরত অর্ধশত সংবাদকর্মী।আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর