খেলাধুলা

‘আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য আলোর দিশারি হবেন’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তামিমকে শুভেচ্ছা জানিয়ে জাহানারা আলম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। তামিম ইকবাল ভাইয়াকে অভিনন্দন। ইনশাআল্লাহ, আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য আলোর দিশারি হবেন বলে আশা করি।’

এর আগে গতকাল বিসিবির গেলো নির্বাচনে নানা অনিয়ম প্রমান হওয়ায় আমিনুল ইসলামের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডলক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব নিয়েই তামিম বলেন, ‘প্রথমে মনে করি, এখানে যখনই এরকম কেউ দায়িত্ব পান তখন উন্নতির কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার টিম ব্যক্তিগতভাবে মনে করি যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ফেরানো। শেষ এক-দেড় বছরে ভাবমূর্তি যেভাবে নষ্ট হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, এই ঠিক করা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’

এসকেডি/আইএন