যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের গরুর খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে মফিজুর রহমানের বারোপোতা বাড়ির গরুর খামারে আগুন দেয়ার এ ঘটনা ঘটে। এতে লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে গেছে বলে দাবি করেছেন তিনি।অগ্নিকাণ্ডের এ ঘটনায় খামারের ঘরের চাল ও খুটি পুড়ে গেছে। তবে খামারে গরু না থাকায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।এ ব্যাপারে মফিজুর রহমান বলেন, রাতে কে বা কারা আমার গরুর খামারে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে আমার লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।তিনি আরো জানান বিষয়টি বেনাপোল পোর্ট থানায় অবহিত করা হয়েছে।জামাল হোসেন/এফএ/এমএস