ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করছেন তাসনিয়া ফারিণ। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় নব্বইয়ের দশকের গ্যাংস্টারের গল্পে তাদের জুটি হিসেবে দেখা যাবে। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে উপস্থিত থাকবেন ফারিণ। শ্রীলঙ্কায় ছবিটির শুটিং সম্পন্ন করেছেন তিনি।
এবার গুঞ্জন উঠেছে আবারও ভারতের সিনেমায় কাজ করতে যাচ্ছেন তাসনিয়া ফারিণ। সেই ছবিতে তার নায়ক হতে পারেন ওপার বাংলার সুপারস্টার দেব।আরও পড়ুনপ্রথমবার একসঙ্গে গাইলেন ফাহমিদা নবী ও ইমরান শহিদ কাপুরের সিনেমার মুক্তি বন্ধ করতে সেই গ্যাংস্টারের মেয়ের মামলা
দেবের ‘প্রজাপতি ২’ সিনেমাতেও কাজ করার কথা ছিল ফারিণের। কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তিনি জানালেন, ‘কলকাতায় কাজ করার ইচ্ছা আছে। অনেক প্রস্তাব চলছে, তবে কোনো কিছু নিশ্চিত হওয়ার আগে তা প্রকাশ করতে ভয় লাগে। এর আগের একটি ঘটনা দারুণ শিক্ষা দিয়েছে।’
তিনি অনুরাগীদের প্রতি জানিয়েছেন, কোনো প্রজেক্ট বাতিল হলে তাদের কষ্ট দিতে চান না। তাই চূড়ান্ত হওয়ার অপেক্ষায় তিনি।
পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবির শুটিং নিয়েও ফারিণ কোনো মন্তব্য করতে নারাজ।উল্লেখ্য, ২০২২ সালে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ চলচ্চিত্রের মাধ্যমে কলকাতার টলিউডে পা রাখেন। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা অর্জন করেন। এরপর তিনি ‘প্যাট্রি চাই’ নামের অন্য একটি কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হলেও, পরবর্তীতে তা থেকে সরে আসেন।
এদিকে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়েছেন ফারিণ। তিনি বলেন, ‘তারকা অভিনেতার বিপরীতে অভিনয় করা অবশ্যই বড় চ্যালেঞ্জ। তবে আমি চরিত্রের গুরুত্ব এবং অভিনয়ে নতুনত্ব কেমন পাচ্ছি, তা দেখেই রাজি হয়েছি।’
সিনেমায় তার চরিত্রকে তিনি বর্ণনা করেছেন গ্ল্যামারাস এবং বিনোদনধর্মী হিসেবে। ছবির প্রতিটি দৃশ্যে রয়েছে নানা স্তর।
এলআইএ