আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের কলকাতা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ১০ মিনিট নাগাদ কলকাতাসহ তার পার্শ্ববর্তী অঞ্চলের মাটি কেঁপে ওঠে। এছাড়াও, পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার।

এদিন রাতে হঠাৎ করে দক্ষিণ কলকাতাসহ বেশ কিছু অঞ্চল কেঁপে ওঠে। কলকাতার বহুতল আবাসন থেকে ভয়ে আতঙ্কে বেরিয়ে আসেন বাসিন্দারা।

মধ্য কলকাতার ই-মলে কেনাকাটা করছিলেন অনেকেই। সে সময় হঠাৎ করে মলটি কেঁপে ওঠে । পরে সে সময় অনেকই মল থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

শুভময় নস্কর নামে দক্ষিণ কলকাতার এক শিক্ষার্থী বলেন, আমি বই পড়ছিলাম। হঠাৎ দেখছি টেবিলটা নড়ে উঠলো। বিষয়টা ঠিক বুঝতে পারিনি। তারপর যখন দেখি টেবিলটা আরও নড়ছে, আমি ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ি। পরে বাবার মুখে শুনি ভূমিকম্প হচ্ছে।

সম্প্রতি কলকাতাতে পরপর কিছু ভূমিকম্প হয়েছে। এতে করে সেখানকার বাসিন্দাদের মনে তৈরি হয়েছে আতঙ্ক।

ডিডি/এএমএ