মিডল্যান্ড ব্যাংক পিএলসির শাখা, উপ-শাখা, ইসলামী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, এনআরবি, কার্ডস এবং ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (ফেব্রুয়ারি ৬) এই ব্যবসা সম্মেলন হয়।
বার্ষিক এই ব্যবসা সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান-উজ জামান বার্ষিক ব্যবসা সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সম্মেলনের সভাপতিত্ব করেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিক্স অফিসার জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইটি অ্যান্ড সিটিও নাজমুল হুদা সরকার বার্ষিক ব্যবসা সম্মেলনে উপস্থিত ছিলেন।
ব্যাংকের সিনিয়ার ম্যানেজম্যান্ট টিম, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট সমূহের প্রধানরা, এরিয়া হেডরা, ক্লাস্টার হেড, শাখা ও উপ-শাখার ম্যানেজার এবং মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কো. লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা এই ব্যবসা সম্মেলনে উপস্থিত ছিলেন।
বার্ষিক ব্যবসা সম্মেলনের শুরুতে ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি উপস্থাপন করেন।
ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট প্রধানবৃন্দ, এসএমই বিভাগের প্রধান, ট্রেজারি বিভাগের প্রধান সম্মেলনে তাদের ব্যবসার বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন।
ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান খন্দকার তৌফিক হোসেন সম্মেলনে আন্তর্জাতিক বিভাগের ব্যবসার বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। ব্যবসা সম্মেলনে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট, এসএমই, এনআরবি এবং ট্রেজারি বিভাগের ২০২৫ সালের অর্জিত ব্যবসা মুল্যায়ন করা হয় এবং ২০২৬ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের ওপর সার্বিক পর্যালোচনা করা হয়।
ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশনের প্রধান ও চিফ ব্যাংকেসুরেন্স অফিসার রাশেদ আকতার, এরিয়া হেডবৃন্দ, ক্লাস্টার হেডবৃন্দ, শাখা ও উপ-শাখা ম্যানেজারবৃন্দ, এজেন্ট ব্যাংকিং ডিভিশন, কার্ড ডিভিশন, রিটেল সেলস ডিভিশন, ব্রাঞ্চ এসএমই, ইসলামী ব্যাংকিং ডিভিশন-এর প্রধানবৃন্দ তাদের ব্যবসার বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন।
সভায় ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশনের ২০২৫ সালের অর্জিত ব্যবসা মূল্যায়ন করা হয় এবং ২০২৬ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের ওপর সার্বিক পর্যালোচনা করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক প্রদত্ত নির্দেশিকাসমূহ মেনে চলা, সম্পদের গুণগতমান বজায় রাখা, নন-পানফরমিং লোন আদায় নিশ্চিত করা এবং শেয়ারহোল্ডারদের বিনিয়োগের রির্টান ডেলিভারি করাসহ সবাই ব্যাংকিং সেবা প্রদানে দক্ষতা ও উৎকর্ষতা নিশ্চিত করার এবং গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করার আহ্বান জানান।
বার্ষিক ব্যবসা সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান রাশেদুল আনোয়ার।
এমআইএইচএস/